ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শার নাভারণে ১০ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৬ জুলাই, ২০২৬
শার্শার নাভারণে ১০ পিস ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নাভারণে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।

শার্শা উপজেলার নাভারণে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার সময় নাভারণ রেলবাজার সংলগ্ন নজুর বাড়ির সামনে একটি কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম যশোর জেলার শার্শা থানার নাভারণ রেলবাজার এলাকার মৃত এরফান গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে একটি দল নাভারণ রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাভারণ রেলবাজার সংলগ্ন নজুর বাড়ির সামনে একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

শার্শার নাভারণে ১০ পিস ইয়াবাসহ আটক ১ | সীমান্তের খবর