ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

১৬ জুলাই, ২০২৬
শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চলমান চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ গোগা বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান সম্পূর্ণরূপে প্রতিরোধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন