ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শার বাগআঁচড়ায় ইয়াবাসহ নজরুল ইসলাম নজু আটক

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

১৬ জুলাই, ২০২৬
শার্শার বাগআঁচড়ায় ইয়াবাসহ নজরুল ইসলাম নজু আটক

শার্শার বাগআঁচড়ায় ইয়াবাসহ নজরুল ইসলাম নজু আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নজরুল ইসলাম নজু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১১টা ৫ মিনিটের সময় বাগআঁচড়া বাজার থেকে কায়বা সড়কে মজিদ ডাক্তারের ক্লিনিকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নজু যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া গ্রামের মৃত্তিকা ক্লিনিকসংলগ্ন এলাকার বাসিন্দা রবিউল শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে একটি দল বাগআঁচড়া বাজার থেকে কায়বা সড়কে মজিদ ডাক্তারের ক্লিনিকের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন