শার্শায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ বুরুজ বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল্লাহ (২৮) নামে এক যুবককে তার বাড়ির পাশ থেকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
