ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

১৪ জুলাই, ২০২৬
বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় সিরাপ জব্দ করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ | সীমান্তের খবর