ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
সারাদেশ

ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালে সেতু নির্মাণের উদ্বোধন

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৬ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালে সেতু নির্মাণের উদ্বোধন

ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালে সেতু নির্মাণের উদ্বোধন করলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের করিমালি গ্রামে বেতনা নদীর সংযোগ খালের ওপর একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ আনুষ্ঠানিকভাবে এ কাজের সূচনা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, উপজেলা প্রকৌশলী এ. এম. সাইফুল ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, পাঁচপুতা বাজার সংলগ্ন খালের ওপর প্রায় ৯ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা। কার্যাদেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ ৮৩ হাজার ২৪৪ টাকা ৫০ পয়সা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস তত্ত্বাবধান করবে।

উদ্বোধন শেষে এমপি ডা. ফরিদ পাঁচপোতা বাজার থেকে বাগগামী সড়কের একটি জরাজীর্ণ সেতু পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের দ্রুত সময়ের মধ্যে নতুন সেতুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া তিনি পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনও পরিদর্শন করেন এবং অচিরেই উন্নয়ন কাজের জন্য সরকারি বরাদ্দ পাওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।

শেয়ার করুন

ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালে সেতু নির্মাণের উদ্বোধন | সীমান্তের খবর