হত্যা-ডাকাতি ও মাদক মামলার আসামি যশোরের শার্শার মহি পাগলা আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

আটক মহি পাগলা যশোরের শার্শা উপজেলার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত কুদ্দুস সরদারের ছেলে। যিনি মহি পাগলা, আলমগীর হোসেন, মহি আলমগীর, বাবু ও মহির বাবু নামে পরিচিত।
হত্যা-ডাকাতি ও মাদক মামলার আসামি শার্শার মহি পাগলাকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে যশোর পৌরসভার ৪নং ওয়ার্ডের আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটক মহি পাগলা (৫০) যশোরের শার্শা উপজেলার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত কুদ্দুস সরদারের ছেলে।
যিনি মহি পাগলা, আলমগীর হোসেন, মহি আলমগীর, বাবু ও মহির বাবু নামে পরিচিত।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আঁতলা রেলক্রসিংয়ের কাছে একটি হোটেলের সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে করে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি যশোরের এসআই কামাল হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান চালায়।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। একইসাথে জব্দ করা হয়েছে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল।
পুলিশ আরও জানায়, আটক আলমগীর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
