ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
সারাদেশ

শার্শার গোগা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ এক ব্যক্তি আটক করেছে বিজিবি

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২১ এপ্রিল, ২০২৬
শার্শার গোগা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ এক ব্যক্তি আটক করেছে বিজিবি

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আরিফুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ

আরিফুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ্য গোগা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আটককৃত আরিফুজ্জামান (৩৮) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের মোতালেবের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন