ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মহিউদ্দিন নিহত, আরোহী কামরুল আহত
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মহিউদ্দিন নিহত, আরোহী কামরুল আহত
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মহিউদ্দিন নিহত, আরোহী কামরুল আহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বেনিয়ালি ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন মোটরসাইকেলযোগে শার্শা উপজেলার জামতলার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী কামরুল ইসলাম (৩০)ও আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন মারা যান।
নিহত মহিউদ্দিন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী মোহাম্মদ শহিদুল ইসলামের ছেলে। আহত কামরুল ইসলাম একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
